- পেমেন্ট নিশ্চিত হওয়ার পর আপনার লাইসেন্স কী পাঠানো হবে
- চাইলে কী আপনার পিসির Machine ID-তে বাঁধা থাকতে পারে
- লাইসেন্স রিনিউ করতে শুধু নতুন কী বসালেই হয়
- হোয়াটসঅ্যাপে সাপোর্ট
- Marketplace Ready Maker স্ক্রিপ্ট (.jsx)
- আপনার নিজস্ব লাইসেন্স কী
- ইনস্টল ও ব্যবহারের নির্দেশনা
- লাইসেন্সের মেয়াদে হোয়াটসঅ্যাপ সাপোর্ট
কীভাবে ইন্সটল ও ব্যবহার করবেন — ভিডিও দেখুন
টুলটি কীভাবে কাজ করে, সবকিছু এই ভিডিওতে দেখানো হবে — কেনার আগে দেখে নিন।
কেন এই টুলটি সেরা
মার্কেটপ্লেস বাছুন, ডিজাইন দিন, শুরু চাপুন — বাকি কাজ টুলের।
প্রতিটি সাইটের নিয়ম আলাদা
Freepik, Adobe Stock, Shutterstock ও Vecteezy-র ফাইল টাইপ, সাইজ, টাইটেল ও কীওয়ার্ড লিমিট টুল নিজেই মানে। আর সব সাইটের জন্য আছে Universal ও Other প্রোফাইল।
অটো ক্লিন-আপ
লিংক করা ফাইল এম্বেড, টেক্সট আউটলাইন, ইফেক্ট এক্সপান্ড, সিম্বল ভাঙা এবং লুকানো, খালি ও আর্টবোর্ডের বাইরের বাড়তি জিনিস মুছে ফেলে।
ব্যাকগ্রাউন্ড না অবজেক্ট, নিজেই বোঝে
ব্যাকগ্রাউন্ড ডিজাইনে আর্টবোর্ড ঠিক রেখে ক্লিপিং মাস্ক দেয়; অবজেক্ট ডিজাইনে আর্টবোর্ড আর্টওয়ার্কের মাপে মার্জিনসহ ছোট-বড় করে।
সাইজ নিজে ঠিক করে
মার্কেটপ্লেসের মেগাপিক্সেল ও সাইজের নিয়ম অনুযায়ী আর্টওয়ার্ক ও আর্টবোর্ড একসাথে স্কেল হয়। Adobe Stock-এর জন্য আর্টবোর্ড 0,0-তে বসে।
সঠিক ফাইল এক্সপোর্ট
প্রতিটি সাইটের জন্য উপযুক্ত Illustrator কম্প্যাটিবিলিটিতে EPS (বা Adobe Stock-এ চাইলে AI) সেভ হয়। Freepik-এর জন্য একই নামের JPG-ও তৈরি হয়।
মেটাডাটা CSV ও লগ
টাইটেল ও কীওয়ার্ড পরিষ্কার করে ফাইলের ভেতরে (XMP) বসায় এবং সাইটের ফরম্যাটে CSV লেখে। সাথে থাকে লগ ও quality_report.csv।
প্রো চেক
ওভারপ্রিন্ট ও স্পট কালার ঠিক করা, সাদা বক্স, ডুপ্লিকেট পাথ, ভারী ফাইল ও ব্র্যান্ড-নামের সতর্কতা এবং সেভ করা ফাইল আবার খুলে যাচাই।
ব্যাচ মোড
পুরো ফোল্ডারের ডিজাইন একসাথে প্রসেস, সাব-ফোল্ডারসহ সার্চ, আগের কাজ বাদ দিয়ে আবার শুরু (resume) এবং চাইলে মাঝপথে থামানো।
Clip Marks: আর্টবোর্ডের বাইরের সব কেটে ফেলে
সব গ্রুপ ও ক্লিপিং মাস্ক খুলে, Pathfinder Trim দিয়ে আর্টবোর্ডের বাইরের অংশ কেটে দেয়। শেষে কোনো মাস্ক বা বাইরের জিনিস থাকে না।
হাতে করা বনাম Marketplace Ready Maker
হাতে করলে
- প্রতিটি ফাইলে লুকানো ও খালি লেয়ার, বাড়তি আর্টবোর্ড খুঁজে মোছা
- প্রতিটি সাইটের সাইজ ও MP নিয়ম মনে রেখে স্কেল করা
- সঠিক EPS কম্প্যাটিবিলিটি ও JPG আলাদা এক্সপোর্ট
- টাইটেল, কীওয়ার্ড ও CSV নিজে সাজানো
- আপলোডের পর রিজেক্ট হলে আবার শুরু থেকে
Marketplace Ready Maker দিয়ে
- সাইট বেছে শুরু চাপুন, বাকি কাজ অটো
- সাইটের নিয়ম মেনে সাইজ ও ফাইল তৈরি
- আপলোড-রেডি EPS (এবং দরকারে JPG)
- সাইটের ফরম্যাটে CSV ও পরিষ্কার লগ
- আপলোডের আগেই সমস্যার তালিকা পেয়ে যান
টুলের ভেতরে যা যা আছে
টুলে ছয়টি ট্যাব আছে — প্রতিটিতে কী কী সুবিধা, দেখে নিন।
🏪 ১. Marketplace
- মার্কেটপ্লেস বাছুন; সাথে সাথে সেই সাইটের নিয়মের সারাংশ দেখায়
- ভেক্টর ফরম্যাট বাছুন (Adobe Stock ও Other-এ AI-ও পাবেন)
- JPG প্রিভিউ চালু/বন্ধ (Freepik-এ বাধ্যতামূলক)
- Shutterstock ও Adobe Stock-এর ক্যাটাগরি বাছাই
📂 ২. Designs
- খোলা ডকুমেন্ট অথবা পুরো ফোল্ডার (ব্যাচ) প্রসেস
- ইনপুট: AI, EPS, PDF, SVG ও JPG (JPG হলে Image Trace হয়)
- সাব-ফোল্ডারসহ সার্চ ও ডিজাইন বেছে নেওয়া
- প্রতি ডিজাইনের জন্য আলাদা ফোল্ডার, ও আগের কাজ বাদ দিয়ে resume
- সবার জন্য কমন কীওয়ার্ড
🧹 ৩. Clean-up
- Embed links, Expand effects, Break symbols
- Remove junk (লুকানো, খালি, বাইরের জিনিস, গাইড ও অব্যবহৃত ব্রাশ/সোয়াচ)
- বাড়তি খালি আর্টবোর্ড মোছা
- প্রতিটি ধাপ আলাদা ON/OFF করা যায়, পরের বারও মনে রাখে
🔤 ৪. Text & Colour
- Outline text — ফন্টের ঝামেলা শেষ
- Tidy layers — খালি লেয়ার মুছে ইংরেজিতে পরিষ্কার নাম
- Clipping mask — ব্যাকগ্রাউন্ড ডিজাইনে আর্টবোর্ড-সাইজ মাস্ক
- RGB colour — CMYK ডকুমেন্ট RGB-তে
✂️ ৫. Clip Marks
- সব গ্রুপ আনগ্রুপ ও সব ক্লিপিং মাস্ক রিলিজ
- আর্টবোর্ড-সাইজ ফ্রেম দিয়ে Pathfinder Trim
- বাইরের অংশ কেটে ফ্রেম মুছে ফেলা হয়
- বন্ধ করলে মাস্ক যেমন আছে তেমনই থাকে
🛡️ ৬. Pro Checks
- Pre-flight fixes — ওভারপ্রিন্ট বন্ধ, স্পট কালার প্রসেসে
- Verify saved file — সেভ করা ফাইল আবার খুলে যাচাই
- Brand-name check — ট্রেডমার্ক শব্দের সতর্কতা
- সাদা বক্স, ডুপ্লিকেট ও ভারী ফাইলের সতর্কতা
কোন মার্কেটপ্লেসে কী নিয়ম মানা হয়
নিচের সংখ্যাগুলো টুলের ভেতরের প্রোফাইল অনুযায়ী। মার্কেটপ্লেস নিয়ম বদলালে প্রোফাইল হালনাগাদ করা যায়।
| মার্কেটপ্লেস | ফাইল | আকার / সাইজ | টাইটেল ও কীওয়ার্ড |
|---|---|---|---|
| Universal (সব সাইট) | EPS 10, JPG শুধু Freepik-এর জন্য | ১-৪৫ MB, ১৫-২৫ MP | টাইটেল ৭০, কীওয়ার্ড ১৫-৩০ |
| Freepik | EPS + একই নামের JPG | EPS ০.৫-৮০ MB, JPG ২০০০-৮০০০ px | টাইটেল ১০০, কীওয়ার্ড ১৫-৫০ |
| Adobe Stock | EPS বা AI | সর্বোচ্চ ৪৫ MB, ১৫-৬৫ MP, 0,0 অবস্থান | টাইটেল ৭০, কীওয়ার্ড ১৫-৪৯ |
| Shutterstock | EPS | সর্বোচ্চ ১০০ MB, ৪-২৫ MP | বিবরণ ২০০, কীওয়ার্ড ৭-৫০ |
| Vecteezy | EPS | ১-৫০ MB, ৪-২৫ MP | টাইটেল ১০০, কীওয়ার্ড ১০-৩০ |
| Other (সাধারণ) | EPS বা AI | সর্বোচ্চ ৫০ MB, ৪-২৫ MP | টাইটেল ১০০, কীওয়ার্ড ১০-৫০ |
Universal বাছলে একটি EPS সেট সব সাইটে চলে এবং প্রতিটি সাইটের জন্য আলাদা CSV (CSV_by_marketplace ফোল্ডারে) তৈরি হয়।
আউটপুটে যা যা পাবেন
সুবিধা ও সীমাবদ্ধতা
কেনার আগে সবকিছু পরিষ্কারভাবে জেনে নিন।
✅ সুবিধা
- এক ক্লিকে ক্লিন-আপ, সাইজ, এক্সপোর্ট ও CSV
- একই টুলে একাধিক মার্কেটপ্লেসের নিয়ম
- পুরো ফোল্ডার ব্যাচে প্রসেস করা যায়
- প্রতিটি ডিজাইনের ওপর পরিষ্কার রিপোর্ট ও লগ
- প্রতিটি ধাপ নিজের মতো ON/OFF করা যায়
- সেভ করা ফাইল আবার খুলে যাচাই করার অপশন
⚠️ সীমাবদ্ধতা
- Adobe Illustrator লাগবে (স্ক্রিপ্ট Illustrator-এর ভেতরে চলে)
- মার্কেটপ্লেস অনুমোদনের নিশ্চয়তা নেই; ডিজাইনের মান, মৌলিকতা ও কপিরাইট রিভিউয়াররা দেখেন
- মার্কেটপ্লেস নিয়ম বদলাতে পারে; আপলোডের আগে তাদের সর্বশেষ গাইড দেখে নিন
- ট্রেডমার্ক শব্দের চেক শুধু সতর্কতা; নিজের ডিজাইন ও কীওয়ার্ডও যাচাই করুন
- JPG সোর্স Image Trace হয় বলে মান হাতে দেখে নেওয়া ভালো
- মূলত Windows-এর জন্য; Mac থাকলে কেনার আগে জানান
কাদের জন্য উপযোগী
স্টক কন্ট্রিবিউটর
প্রতিদিন অনেক ভেক্টর আপলোড করেন এবং ফাইল রেডি করার সময় বাঁচাতে চান।
গ্রাফিক ডিজাইনার
ডিজাইন করতে চান, টেকনিক্যাল নিয়ম মেনে ফাইল সাজাতে নয়।
নতুন কন্ট্রিবিউটর
কোন সাইটে কী নিয়ম, মনে রাখা কঠিন? টুল সেটা সামলে নেবে।
কীভাবে শুরু করবেন
মেয়াদ বেছে কিনুন
উপরে পছন্দের মেয়াদ বেছে 'এখনই কিনুন' চাপুন। অর্ডার ফর্মে প্রোডাক্ট কোড লিখুন।
স্ক্রিপ্ট ও কী নিন
পেমেন্টের পর স্ক্রিপ্ট ফাইল ও আপনার অ্যাক্টিভেশন কী পাবেন।
Illustrator-এ চালান
File > Scripts > Other Script থেকে ফাইলটি চালান। প্রথমবার Activation জানালায় কী বসান।
বেছে শুরু চাপুন
মার্কেটপ্লেস ও ডিজাইন বেছে Start চাপুন। শেষে READY ফোল্ডারে ফাইল ও CSV পাবেন।
সাধারণ প্রশ্নোত্তর
টুলটি কী কাজ করে?
Illustrator-এর ডিজাইন মার্কেটপ্লেসের নিয়ম অনুযায়ী ক্লিন করে, সাইজ ঠিক করে, সঠিক EPS/AI (ও দরকারে JPG) এক্সপোর্ট করে, নানা চেক চালায় এবং মেটাডাটা CSV বানায়।
কোন কোন মার্কেটপ্লেসের জন্য কাজ করে?
Freepik, Adobe Stock, Shutterstock ও Vecteezy-র জন্য নির্দিষ্ট প্রোফাইল আছে। সব সাইটের জন্য একটি Universal সেট এবং অন্য সাইটের জন্য সাধারণ নিরাপদ EPS সেটিংস (Other) আছে।
আমার আসল ডিজাইন ফাইল কি বদলে যাবে?
ব্যাচ মোডে আপনার ফাইল খুলে প্রসেস করা হয় এবং ফলাফল আলাদা READY ফোল্ডারে সেভ হয়। তবুও কাজ শুরুর আগে ব্যাকআপ রাখা ভালো। একক মোডে চাইলে NAME_source.ai নামে ব্যাকআপ সেভ হয়।
এটা কি অনুমোদনের নিশ্চয়তা দেয়?
না। টুল টেকনিক্যাল নিয়ম মানা সহজ করে, কিন্তু ডিজাইনের মান, মৌলিকতা, কপিরাইট ও সাদৃশ্য রিভিউয়াররা বিচার করেন।
ব্যাচ মোডে মাঝপথে থামলে কী হবে?
Stop বাটনে চাপলে বর্তমান ফাইল শেষ করে থামে। পরে চালালে 'Skip designs already in READY folder' টিক থাকলে আগের শেষ হওয়া ডিজাইন বাদ দিয়ে বাকিগুলো থেকে শুরু হয়।
Mac-এ চলবে?
টুলটি মূলত Windows-এর জন্য বানানো। Mac থাকলে কেনার আগে হোয়াটসঅ্যাপে জানিয়ে নিন।
একাধিক কম্পিউটারে ব্যবহার করা যাবে?
কী চাইলে নির্দিষ্ট পিসির Machine ID-তে বাঁধা থাকতে পারে। একাধিক পিসিতে ব্যবহারের বিষয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
মেয়াদ শেষ হলে কী হবে?
সময়সীমার লাইসেন্সে (৩ মাস, ৬ মাস বা ১ বছর) মেয়াদ শেষে টুল লক হয়ে যায়। চালিয়ে যেতে নতুন কী বসাতে হবে। লাইফটাইম কী-র মেয়াদ শেষ হয় না।
পেমেন্ট কীভাবে করব?
অর্ডার ফর্ম পূরণ করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন — পেমেন্টের তথ্য জানিয়ে দেওয়া হবে।
নির্মাতার সাথে পরিচিত হোন
মো. আওয়াল হোসেন
আসসালামু আলাইকুম! আমি আওয়াল — একজন গ্রাফিক ডিজাইনার ও ক্রিয়েটিভ মেন্টর। ৮ বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে Adobe Photoshop ও Illustrator-এর জন্য কাজের স্ক্রিপ্ট ও টুল বানাই, যেন ডিজাইনারদের ঘণ্টার কাজ মিনিটে হয়ে যায়। আমাদের স্বপ্ন একটাই — Grow Your Skill With Us।
আজই আপনার ডিজাইন আপলোড-রেডি করুন
লঞ্চ অফার শেষ হওয়ার আগেই লাইসেন্স নিয়ে নিন।
এখনই অর্ডার করুনFacebookTelegramYouTubeWhatsApp
